![]()


খলিলুর রহমান, বড়লেখা ::
যমুনা টেলিভিশনের ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজ প্রতিনিধি এবং আমেরিকার মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বড়লেখার কৃতী সন্তান সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌসকে সংবর্ধনা জানিয়েছে বড়লেখা প্রেসক্লাব।
বুধবার (১১ জুন) রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন ফেরদৌস বলেন, “সাংবাদিকতায় সফলতা অর্জনে নিবিড় পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। যে সাংবাদিক নিজেকে সবসময় সাংবাদিকতার ছাত্র মনে করেন, তিনিই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক জালাল আহমদ, দপ্তর সম্পাদক এজে লাভলু, হাসান শামীম, তপন কুমার দাস, আজাদ বাহার জামালী, মস্তফা উদ্দিন, তাহমিদ ইশাদ রিপন, ফয়সল মাহমুদ, আবু তাহের, আশফাক আহমদ এবং বাংলা সংবাদ পত্রিকার উপ-সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা ইকবাল হোসাইন ফেরদৌসের সাংবাদিকতা জীবনের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন এবং বড়লেখার সুনাম বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান।