সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় গোপন বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় রেড এলার্ট জারি করে নজরদারি বাড়ানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ দল বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযান শেষে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। মামলাটি ঢাকার শাহবাগ থানায় দায়ের করা হয় এবং এতে সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, রেড এলার্ট জারির পর থেকে রাহেদ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

পরে সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: