সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সিলেটে এম. সি. কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন।

তিনি ষোড়শ বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে যোগদানের পর থেকেই তিনি কলেজের সার্বিক উন্নয়নে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর আন্তরিক প্রচেষ্টায় কলেজে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে দৃশ্যমানভাবে। কলেজের সম্মুখভাগে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান,ডিজিটাল সেবা,বিশুদ্ধ পানির ব্যবস্থা, লাইব্রেরি, শিক্ষার্থীদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে ক্যান্টিন।

এছাড়াও গত ১৮ মে সোমবার বড়লেখা থেকে নির্রাচিত সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন মিটু কে নিয়ে বড়লেখার পুরোনো ঐতিহ্য সংরক্ষণে বাঁশ-বেত, মৃৎশিল্প ও আগরশিল্প দ্বারা নির্মিত একটি ব্যতিক্রমধর্মী জাদুঘরের উদ্বোধন করিয়েছেন তিনি।

এসব প্রশংসনীয় উদ্যোগ ও কার্যক্রমের কারণেই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো বড়লেখাবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: