সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ২১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক:

ঢাকার দারুস সালামের দ্বীপনগর এলাকায় ‘গণপিটুনিতে’ দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) ইমদাদ হোসেন বিপুল।

তিনি জানান, নিহতরা ওই এলাকায় প্রবেশের পর স্থানীয়দের ‘ক্ষিপ্ত প্রতিক্রিয়ায়’ হামলার শিকার হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে উভয়কে ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসি ইমদাদ হোসেন বলেন, “গতকাল ওই এলাকায় মাদকবিরোধী বড় একটি অভিযান পরিচালিত হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে দুইজন যুবক ওই এলাকায় প্রবেশ করে। স্থানীয়দের অভিযোগ, তারা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তারা নিহত হয়।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখছে। এলাকাবাসীর কাছ থেকেও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: