সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সালমান মুক্তাদির,ক্রিকেটার নাসির ও শেখ সাদীকে নিয়ে প্রভার স্ট্যাটাস

ডেইলি সিলেট ডেস্ক ::

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার প্রশংসা করলেন সালমান মুক্তাদির, ক্রিকেটার নাসির হোসেন ও গায়ক শেখ সাদীকে।

সোমবার (৭ এপ্রিল) নিজের ফেসবুকে প্রভা লিখেন, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা)তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।

তিনি আরও লেখেন, যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী। যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দুই-একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম। কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে।

ভক্তদের ধারনা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: