সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে দুই দিনে তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর মুগদা এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ও বুধবার পৃথক তিন ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্যও দিয়েছে মুগদা থানা পুলিশ।
মুগদা থানার এসআই আল-আমীন বলেন, বুধবার ইফতারের পর নিজ বাসায় এক কিশোরী ধর্ষণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন। পরে ৪০ বছর বয়সী জব্বার নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়।

“এর আগের দিন মঙ্গলবার আরেক কিশোরীকে তার প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস বাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে পিন্টুকেও গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আল-আমীন।

অপরদিকে মুগদা থানার এসআই তহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারই আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ওই ঘটনায় মামলা হয়েছে। কিশোরীর পূর্বপরিচিত সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, চিকিৎসার জন্য তিন কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, খিলগাঁও থানা এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরীকে আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। খিলগাঁও থানার এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ওই কিশোরীকে আলিফ সিয়াম (২০) নামের এক তরুণ বিয়ের কথা বলে গত ২৩ ফেব্রুয়ারি ধর্ষণ করেন। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বুধবার থানায় মামলা হয়েছে। এ কারণে কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আজ ওসিসিতে আনা হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে হাতিরঝিল থানা এলাকা থেকে ২২ বছর বয়সী এক নারীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: