সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, হবিগঞ্জের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হবিগঞ্জ জেলার সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন এবং এটি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: