সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশ করার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষ গুলোকে মাল্টিমিডিয়া ও তথ্য প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার এমনটাই জানিয়েছেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প্রজন্ম গড়ে উঠছে এবং এ বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজেট বরাদ্দ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আগের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ রাখা হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে আখ্যা দিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশে প্রচুর মানবসম্পদ রয়েছে; তবে অদৃশ্য বা অস্পর্শনীয় এই সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: