সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিকৃবিতে নান্দনিক অডিটোরিয়াম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ::

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সিলেট বিভাগের সর্ববৃহৎ ও নান্দনিক অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। বুধবার এ অডিটোরিয়ামের উদ্বোধন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক,
ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।

সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অনুষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা সভা, নবীনবরণসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য নবনির্মিত এই অডিটোরিয়ামে ১১’শ আসন রয়েছে। এটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিকৃবি পরিবারের ওপর।”

তিনি আরও বলেন, “এই অডিটোরিয়ামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। যারা এই অডিটোরিয়াম নির্মাণে নিরলস পরিশ্রম করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: