সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উত্তরায় রেস্টুরেন্টে আগুন: ৭ জনকে জীবিত উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সাত জনকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির চারপাশ। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রেস্তরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

তবে কী কারণে আগুন লেগেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা আছে কিনা, তা নিয়ে তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: