সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মোস্তাক আহমেদ বলেন, গতরাতে খবর পেয়ে বনানী রেল ক্রসিংয়ের একটু সামনে রেললাইনের পাশে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

এস আই আরও বলেন, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি গতরাতে ওই যুবকটি অসতর্কভাবে রেল লাইন দিয়ে হাঁটছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। আমরা এখন পর্যন্ত তার নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: