সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম!

ডেইলি সিলেট ডেস্ক ::

ঘটনাটি ঘটেছে ভারতে। বিরল এই ঘটনার সাক্ষী দেশটির পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল।

মঙ্গলবার থেকে বুধবার (১৬ অক্টোবর) ২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশুর জন্ম হয়েছে হাসপাতালটিতে। এদের মধ্যে ১১টি মেয়ে ও ৭টি ছেলে। বাচ্চা ও মায়েরা সকলেই সুস্থ আছেন।

স্থানীয় চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের কোনও হাসপাতালে একদিনে এতগুলো যমজ শিশুর জন্ম এই প্রথম।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ৯ প্রসূতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ও তারা সবাই প্রথমবারের মতো মা হলেন। সব মা ও শিশু সুস্থ রয়েছে। তবে এই ১৮ শিশুর মধ্যে চারজনের ওজন কম থাকায় তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যমজ শিশুর জন্ম সবসময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুনিয়র চিকিৎসকরাই এই প্রসব প্রক্রিয়ায় চাপ সামলেছেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, এর আগে হাসপাতালে এমনটা হয়নি। এটা এক বিরল ঘটনা ও রেকর্ড। আমরা এটিকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: