সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পানির ওপর ৩৩ কিমি. বাইক চালিয়ে বিশ্বরেকর্ড!

ডেইলি সিলেট ডেস্ক ::

জর্জিয়ার মোটরসাইক্লিস্ট জর্জি গাখেলাদজে। কৃষ্ণসাগরের তীরঘেঁষা কোবুলেটি থেকে পোটি শহরে পানির ওপর দিয়ে ৩৩ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি। তাতে রীতিমতো বিশ্বরেকর্ডও গড়েছেন ওই যুবক।

১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিশেষ ধরনের একটি মোটরসাইকেলে চড়ে ঢেউ ঠেলে এগিয়ে যাচ্ছেন গাখেলাদজে। পরে তীরে পৌঁছতে উৎসুক দর্শকরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। সফলভাবে প্রশিক্ষণ শেষে বিশ্বরেকর্ড করতে সমুদ্রে নামেন গাখেলাদেজ।

মাত্র ৩৩ মিনিটে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেঙে দেন আগের সব রেকর্ড। ২০২১ সালে রবি ম্যাডিসন ওয়াটার স্কি মোটরসাইকেলে করে বসফরাস প্রণালিতে ৩১ দশমিক ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: