সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যে কারণে ৪৭ বাঘের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভিয়েতনামে। সেখানকার একটি চিড়িয়াখানায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭ বাঘের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনটি সিংহ এবং একটি প্যান্থার মারা গেছে।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লং আন প্রদেশের বেসরকারি মাই কুইন সাফারি পার্ক এবং হো চি মিন সিটির কাছে ডং নাইয়ের ভুওন শোয়াই চিড়িয়াখানায় আগস্ট এবং সেপ্টেম্বরে প্রাণীগুলোর মৃত্যু হয়।
ন্যাশনাল সেন্টার ফর অ্যানিমাল হেলথ ডায়াগনোসিসের পরীক্ষার ফলাফল অনুসারে, প্রাণীগুলো ‘এইচফাইভএনওয়ান ভাইরাসের কারণে মারা গেছে।

ভিএনএ প্রতিবেদনে আরও জানিয়েছে, প্রাণীদের দেখাভালে সংশ্লিষ্ট চিড়িয়াখানার কর্মীদের মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: