সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাতকরাকান্দি গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান এবং তায়েফ আহমদ ও সৎপুর গ্রামের শরফ উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলায় (নং ১৬৪/২৪) পরোয়ানাভুক্ত আসামি আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান ও তায়েফ আহমদকে এবং সিআর মামলায় (নং-৩৩৫/২৪) পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ লিটনকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: