সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় সিএনআরএসের প্রকল্প পরিদর্শন করলেন নাসির উদ্দিন মিঠু এমপি

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মঙ্গলবার দিনব্যাপী বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্ট্রাল ফর ন্যাচারাল রিসোর্স এন্ড স্টাডিজ’ (সিএনআরএস)-এর নবপল্লব কর্মসূচির আওতায় চলমান ও সদ্যসমাপ্ত প্রকল্প পরিদর্শন এবং উদ্বোধন করেন। বিকেলে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সকালে তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া এলাকায় দলছড়া খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পশ্চিম হাতলিয়া কুইয়াছড়া পয়েন্ট থেকে দলছড়া সিএন্ডবি ব্রিজ পর্যন্ত ১ হাজার ৭৯৮ দশমিক ৭৮ মিটার খাল পুনঃখননে ব্যয় হচ্ছে ২৩ লাখ ২৯ হাজার টাকা। বিদেশি অর্থায়নে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সিএনআরএস। এর আগে ২৭ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

দুপুরে তালিমপুর ইউনিয়নের হাল্লা এলাকায় হাকালুকি হাওরের জলা বিলের পূর্বপাশ দিয়ে প্রবাহমান ‘মরা কাকড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মিঠু। কৈয়ারকোনা গাংরা থেকে পুরল বিলের কোনা পর্যন্ত ৮৮৮ মিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ২৩ হাজার টাকা।

বিকেলে বর্নি ইউনিয়নে একই সংস্থার বাস্তবায়িত কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আব্দুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বর্নি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হয়েছে।

প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নবপল্লবের রিজিওনাল কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, ফিল্ড মনিটরিং লিড আশরাফুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, নবপল্লবের উপজেলা ফিল্ড ম্যানেজার শাহাদত হোসেন এবং সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: