সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্রীমঙ্গলে সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত

শ্রীমঙ্গল সংবাদদাতা ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আলী নূর (সিএনজি চালক) এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা রুবেল মিয়া ও রেহান মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: