সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুক্রবারে যে সময়ে চলবে মেট্রোরেল

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে সাতদিনই চলবে মেট্রোরেল। তবে অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকে মেট্রোরেল চলবে না।

শুক্রবার মেট্রোরেল চলাচল করবে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই সকাল থেকে চলবে মেট্রোরেল।

বেক্সিমকোর সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগের লিখিত আদেশ হাইকোর্টের
বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়। পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন ভাঙচুর করে। যার ফলে এই দুই স্টেশনে জনপ্রিয় গণপরিবহন পরিষেবা বন্ধ রয়েছে। তবে এখন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এই সেবা চালু রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান দায়িত্ব নেওয়ার পর শুক্রবারও মেট্রোরেল চালু রাখার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: