সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোপার ফাইনালে ৫ মিনিট স্টেডিয়ামে মাতাবেন শাকিরা

ডেইলি সিলেট ডেস্ক ::

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে পারর্ফম করতে দেখা যাবে বিশ্বসেরা পপ তারকা শাকিরাকেও। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার বিরতিতে স্টেজ মাতাবেন তিনি।

এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হবে। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। তবে এখন প্রশ্ন উঠেছে ফাইনালে পারর্ফম করে কলম্বিয়ান তারকা কত টাকা নেবেন?

আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নেবেন শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: