সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ১৩ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাদরাসার ছাত্রদের মাঝে ক্লিন সিটি সামাজিক সংগঠনের ইফতার বিতরণ

ডেইলি সিলেট ডেস্ক ::

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠনের উদ্যোগে আম্বরখানা এলাকায় জামেয়া রিয়াদুল জান্নাহ ও এতিমখানার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে তাদের সাথে ইফতার করেন অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ।

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে অন্যান্য দিনের মতো ৪ টেখায় ইফতার বিতরণ না করে এই মাদরাসার ছাত্রদের মাঝে ইফতার করে।

ক্লিন সিটি সামাজিক সংগঠের সভাপতি নাজিব আহমদ এর পরিচালনায় ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটি আঞ্চলিক নাটকের অভিনেতা সাহেদ মোশাররফ (কটাই মিয়া)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, আব্দুল গফুর ইসলামিক আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য বাচ্চু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার দাস, ডিবিসি চ্যানেল সিলেট জেলার প্রতিনিধি নয়ন নিমু, ক্লিন সিটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, অর্থ সম্পাদক সুয়েব নেওয়াজ, সদস্য জুবায়ের আহমদ, রুবেল খান, আব্দুস সবুর শিহাব, প্রদীপ মালাকার, মো: রোম্মান, ইসতিয়াক মারুফ, রিফাতুল গণি, শাহিন আহমদ, আব্দুল্লাহ রহমান, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: