সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। এই কীতির জন্য টাইগ্রেসদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো এক বার্তায় নারী দলকে অভিনন্দন জানানো হয়। জ্যোতিদের পাশাপাশি দলের কোচ ও কর্মকর্তাদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: