সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লালবাগে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

ডিউটি অফিসার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: