![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
গাজীপরের টঙ্গীর চেরাগআলীর এস কে এফ ফার্মাসিটিউক্যালস এর গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার বেলা ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনের সংবাদ পেয়ে টঙ্গি ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সাহায্যের জন্য উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট যাচ্ছে।
শেষ খবর পাওয়ার পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।