সর্বশেষ আপডেট : ২২ মিনিট ২৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা দক্ষিণের দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

ডেঙ্গুজ্বর মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডপ্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়ার মানদণ্ডে দক্ষিণ সিটির ওই দুই ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষিত হয়েছে।

শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত তালিকা, নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ডেঙ্গু রোগীর তথ্যাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এসব ওয়ার্ডে ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

রেড জোনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করার কর্মসূচি পালিত হবে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ১৪ নম্বর ওয়ার্ডে এবং সকাল ১১টায় ৫৬ নম্বর ওয়ার্ডে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কর্মসূচিতে অংশ নেবেন।

এ উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে।

এ কার্যক্রমে ওয়ার্ড দুটিতে সাড়ে ৯০০ পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে সকালে ১৩ জন ও বিকেলে ১৩ জন করে মশককর্মী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেবে।

প্রসঙ্গত, গত মাসে ঢাকা দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: