সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অবৈধ রিকশা বন্ধের হুঁশিয়ারি তাপসের

ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকার রাস্তায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার ধানমন্ডি এলাকায় একটি রিকশা স্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তাপস বলেন, অনিবন্ধিত অতিরিক্ত রিকশা রাস্তার গতি কমিয়ে দিচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্ট সংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৬ মে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় ৩ বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনেও ঢাকায় অবৈধ রিকশা আর চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন তাপস। মেয়র তাপস বলেছিলেন, দীর্ঘ ৩৪ বছর পর আমরা রিকশাসহ মোট ৫ ধরনের অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি। এ কার্যক্রমে ১ লাখ ৯০ হাজার ২১৭টি অযান্ত্রিক যানবাহনকে ইতোমধ্যে নিবন্ধন এবং সেগুলোর ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, এ বছর থেকে নিবন্ধিত এসব অযান্ত্রিক যানবাহনকে নবায়ন করা হচ্ছে। আগামীদিনে নিবন্ধনবিহীন কোনো অযান্ত্রিক যানবাহন আমরা ঢাকা শহরে আর চলতে দেবো না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: