![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটে ঈদুল আজহা উপলক্ষে ৪৫টি কোরবানির পশুরহাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে মহানগরীতে ৭টি এবং জেলায় ৩৮টি পশুরহাটের অনুমদন দেয়া হয়েছে।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
তিনি জানান, সিলেট মহানগরে ৭টি এবং জেলায় ৩৮ টি পশুরহাটের অনুমদন দেয়া হয়েছে। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।