সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনির একটি বাসা থেকে মোছা. নূপুর আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে পুলিশকে খবর দিলে রোববার (২১ মে) সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আজমিন নাহার বলেন, আমরা খবর পেয়ে ১৫৮ ওহাব কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা তার স্বজনের কাছ থেকে জানতে পেরেছি নিহতের স্বামী থাইল্যান্ড প্রবাসী। পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে স্বামীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: