সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৯৯৯ এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিশুর

ডেইলি সিলেট ডেস্ক ::

মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম (৮) নামের এক শিশু। শুক্রবার বিকেলে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে শিশুটি। অভিযোগের ভিত্তিতে তামিমের মা তানজিমা মেস্তফা আরজুকে আটক করেছে পুলিশ।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে শিশুটি জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

শিশুটি আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: