![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটের পাশে বিদ্যুতের তারে আগুল লাগার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার দুপুরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে রওনা হন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলাদেশ জার্নালকে বলেন, ২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তবে যাওয়ার আগেই বিদ্যুতের তারে লাগা আগুন নির্বাপন হয়ে গেছে। আমাদের বাহিনীকে আর সেখানে কাজ করতে হয়নি।
এর আগে বঙ্গবাজার, নবাবপুর, নিউ সুপার মার্কেটের পর সোমবার সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগে। ৬ ইউনিটের চেষ্টায় সে আগুন নেভায় ফায়ার সার্ভিস।