সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জ আ.লীগের সভাপতি মুকুট-সম্পাদক নোমান

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন নুরুল হুদা মুকুট। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নোমান বখত পলিন। দুইজনই গত কমিটিতে সহসভাপতি ছিলেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবিরকে জাতীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সেবার সভাপতির দায়িত্ব দেওয়া হয় মতিউর রহমানকে। আর সাধারণ সম্পাদক করা হয় ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে।

২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

২০১৬ সালের পর আর সম্মেলন হয়নি। বেশ কয়েকবার সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ আজ সম্মেলন হয়। এতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পায় জেলা আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: