সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইজিপির সাথে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া’র সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জননেতা এস এম নুনু মিয়া।

বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে ২টায় পুলিশের আইজিপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে এস এম নুনু মিয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি ধন্যবাদ জানিয়ে ওসমানী নগর ও বিশ্বনাথের বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় আইজিপি নুনু মিয়াকে ছোট ভাই উল্লেখ করে বিশ্বনাথ উপজেলায় উন্নয়মূলক কাজ বেগবান করতে বলেন। তিনি বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: