সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৫৩ সেকেন্ড আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট নগরের মেন্দিবাগস্থ ছালিম ম্যানশনের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

গ্রুপের সভাপতি শ্রী চন্দন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মো. জাহাঙ্গীর মিয়া।

সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ মো. আতিক হোসেন।

বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন ও ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ এবং সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন ও আব্দুল হাসিম।

সভায় অর্থ সম্পাদক মো. জাকারিয়া ইমতিয়াজ জাকির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট ও বাজেট অনুমোদিত হয়।

এ সময় ২০২৫-২৬ অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ বিষয়েও আলোচনা করা হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে হুদা হোসাইন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে গ্রুপের নিরীক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে অডিট ফি ও পারিশ্রমিক বাবদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এ অঞ্চলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠন। দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে গ্রুপের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, কয়লা আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনে গ্রুপের পক্ষ থেকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করা প্রয়োজন।

সভার বিবিধ পর্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ গ্রুপের জন্য একটি স্থায়ী কার্যালয় নির্মাণ, কয়লা ব্যবসাকে আরও গতিশীল করা এবং বকেয়া ভাঙা এলসির বিল দ্রুত আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভার শেষাংশে সদ্য প্রয়াত গ্রুপের সাবেক সহসভাপতি প্রজেশ লাল দাস মন্টুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি অসুস্থ সিনিয়র নেতৃবৃন্দ হাজী মো. দিলওয়ার হোসেন, হাজী কলন্দ আলী, ফটিক চন্দ্র সাহা, মোহাম্মদ আলাউদ্দিন, শামস উদ্দিন আহমদসহ অন্যান্য নেতার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: