![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন হেলপার।
নিহত পিকআপ চালকের নাম সাজন মিয়া (২৫)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের খোরশের আলীর পুত্র। আহত পিকআপ হেলপার একই গ্রামের আব্দুল মনাফের পুত্র নুরুল আমিন (২৬)। তাকে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই সুমন চক্রবর্তি জানান, আজ দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে একটি বিআরটিসি বাস ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেরই প্রাণ হারায় পিকআপ চালক সাজন মিয়া। আহত হয় হেলপার নুরুল আমিন। তাকে সিলেট ওসমানী মেডিকেল ভতি করা হয়েছে।
আর সাজন মিয়ার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।