সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১৪ সেকেন্ড আগে
বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শান্তিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তারা হলেন, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বীরকলস গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী (৭০) ও একই ইউনিয়নের আক্তাপাড়া (নোয়াগাঁও) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

পরে মঙ্গলবার বিকাল ২টায় দরগাপাশা ইউনিয়নের বাংলাবাজার মাঠে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলীকে এবং বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে দরগাপাশা নোয়াগাঁও গ্রামে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: