![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটে যাত্রীবাহী বাস থেকে শর্টগানের গুলি উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় চালক-কন্ট্রাক্টরসহ ৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে শহরতলীর বটেশ্বরে চেকপোস্টে আফফান এন্টারপ্রাইজ নামক বাসটি তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী যাত্রীবাস সিলেট-ব ১১-০১৪১ বটেশ্বর চেকপোস্টে আসলে পুলিশ গাড়িটি সিগ্যানাল দিয়ে থামায়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাসটি তল্লাশী করে মালামাল রাখার একটি বক্স থেকে ১০৫টি শর্টগানের গুলি জব্দ করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান বলেন, তাৎক্ষণিক বাসে থাকা সব যাত্রীকে জিজ্ঞাসাবাদকালে চালক, কন্ট্রাক্টরসহ ৭ জনকে সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়। যাত্রীবাহী বাস আমাদের হেফাজতে রয়েছে।