সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের জানাজা সম্পন্ন

গোলাপগঞ্জ সংবাদদাতা:

গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেউটকোনা গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট আইনজীবী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান (মুজিব) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম অ্যাডভোকেট মুজিব সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে বাদেপাশা ইউনিয়নের মফজ্জিল আলী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: