![]()


সংবাদদাতা ::
সিলেটের Leading University Model United Nations Association (LUMUNA)-এর ২০২৫–২০২৬ সেশনের নতুন স্টিয়ারিং কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ আয়োজিত এক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সংগঠনটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় এলইউমুনা’র উপদেষ্টা Ashfaq Ahmed Shovon নবগঠিত স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই সঙ্গে ২০২৪–২০২৫ সেশনের স্টিয়ারিং কমিটি সফলভাবে তাদের দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করে।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যদের বক্তব্যে উঠে আসে, এলইউমুনা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। এছাড়া সদ্য সাবেক স্টিয়ারিং কমিটির সদস্যদের অবদানও বিশেষভাবে স্মরণ করা হয়। তাদের নিষ্ঠা, নেতৃত্ব ও পরিশ্রমের জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।