সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে আতিকুর রহমান তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

গোলাপগঞ্জ সংবাদদাতা ::

গোলাপগঞ্জে আতিকুর রহমান তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী প্রভাতী সংঘের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মাস্টার জহির উদ্দীন খানের সভাপতিত্বে ও কালিজুরী প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের সাবেক ফরেন্সিক বিভাগের প্রধান প্রফেসর ডা. এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিজুরী প্রভাতী সংঘের উপদেষ্টা ও সাবেক সভাপতি হিফজুর রহমান, সংঘের কোষাধ্যক্ষ আব্দুল কাদির লিটন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. এনাম উদ্দীন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন খান, বাগিরঘাট গ্রামের কৃতি সন্তান শিক্ষক রাজন আহমদ, সহ-প্রচার সম্পাদক মো. আলম প্রমুখ।

এ মেধাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং ৩টি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ সর্বমোট ৩৮ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক মো. আতিকুর রহমানের পক্ষ থেকে কালিজুরী প্রভাতী সংঘের সভাপতি মাস্টার জহির উদ্দীন খান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল কাদির লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী নিশাত এবং সহ-প্রচার সম্পাদক মো. আলমের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকেও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আরিয়ান আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: