সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জকিগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ

জকিগঞ্জ সংবাদদাতা ::

সিলেটের জকিগঞ্জে ছাঈদ আহমদ (১৪) নামের এক মাদ্রাসাছাত্র ৭ দিন ধরে নিখোঁজ। সে উপজেলার মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে। ছাঈদ কালিগঞ্জ জামেয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।

নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, গত ২৫ অক্টোবর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে ছাঈদ আহমদ। পরদিন সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। কিন্তু ওই দিন সে মাদ্রাসায় যায়নি বলে জানান শিক্ষকেরা।

পরে পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ২৯ অক্টোবর জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কবির আহমদ। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ ছাঈদ আহমদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, চুল খাটো কালো, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্রের পরিবারের জিডির পর এক পুলিশ সদস্যকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: