সর্বশেষ আপডেট : ৪ মিনিট ১৪ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অনেকটা গলে গেছে, এতে চেহারা চেনা যাচ্ছে না।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর কাকরদিয়া তেরাতল এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: