![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে ঘরের তীরের সাথে রশি বাঁধা কাসিম আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধা করেছে পুলিশ। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমুদত্ত পাড়ার মৃত ইসমাইল আলীর ছেলে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নিজ শয়ন কক্ষ থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে কাসিম আলী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ডাকতে গিয়ে দেখতে পান ঘরের তীরের সাথে কাসিম আলী’র দেহ ঝুলছে। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আর্থিক ভাবে অভাব ও হতাশার কারণে কাসিম আলী আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কোনো কারণ আছে কি না সেই বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।