সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নগরীর জল্লারপাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

নগরী থেকে ফাস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকায় নিজ বসতঘর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঐ যুবকের নাম মো. সোহেল আহমদ (৩৭)। সে জল্লারপাড় এলাকার শাপলা-১২ নং বাসার মৃত উমর আলীর ছেলে। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলে পুলিশ মনে করছে।

এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গণমাধ্যমকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রতিবেশীরা ঐ যুবকের দেহ নিজ বসতঘরে ঝুলতে দেখে বেলা আড়াইটার দিকে পুলিশকে খবর দেন। পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। বাকীটা ময়নাতদন্তের পরই জানা যাবে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ঐ যুবক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ব্যবসায় লোকসানের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ছিলেন। মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: