![]()


ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জে নিজ অফিসের পিয়নের দায়ের কোপে নিহত হয়েছেন বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা’র ফেঞ্চুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার আবুল কাশেম (৪২)। নিহত আবুল কাশেমের বাড়ী হবিগঞ্জ জেলায়। রোববার সকাল ১১টায় উপজেলার পুরানবাজার আশার কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ফজল মিয়া পলাতক আছেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়াত হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনা কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি জানান, পিবিআই-এর একটি দল ঘটনাস্থলে আসছে। তাদের তদন্ত শেষে পুরো ঘটনার বর্ণনা জানানো যাবে।