সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই মাস বিদ্যুতের জন্য চ্যালেঞ্জিং সময় —-অতিরিক্ত সচিব

অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন বলেছেন, আগামী দুই মাস বিদ্যুতের জন্য চ্যালেঞ্জিং সময়। কারণ এ সময়ে গরম বাড়বে আবার বিদ্যুতের চাহিদাও থাকবে। এই দুই মাস কিছুটা লোডশেডিং হবে। জাতীয় স্বার্থে এই সময়ে গ্রাহকদের ধৈর্য্য ধরতে অনুরোধ জানিয়েছেন তিনি। একই সাথে গ্রাহকদের বিদ্যুত সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতি সমূহের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে বানভাসী গ্রাহকদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে এজিএম প্রকৌশলী মুনতাসির মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক (প্রশাসন) ফকির শরীফ উদ্দিন আহমেদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: