![]()


জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির বাইরাখেল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জহির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু বরণ করেছেন।
গত ৩ জুন শুক্রবার বসত বাড়িতে বিষাক্ত সাপের ছোবলে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, শুক্রবার বাদ জুমআ নামাজ শেষে তিনি বাড়িতে আসলে, বাড়ির গরুর গোয়াল ঘরের কাড়ের উপরে থাকা কবুতরের বাক্স থেকে পড়ে যাওয়া কবুতরের বাচ্চা বাসায় রাখার সময় তার হাতে ছোবল মারে বিষাক্ত সাপ।
কিছুক্ষণ পরে তিনি হাতে ব্যাথা অনুভব করলে স্থানীয় লোকজন দেখে এটি বিষাক্ত সাপের ছোবল কলে নিশ্চিত হন। এই ঘটনায় সাথে সাথে তাকে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে সিলেটে প্রেরন করার ব্যবস্থা করে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত জহির উদ্দিনের দুই ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।