![]()


সিলেটে করো’নাভাই’রাসে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃ’ত্যু হয়েছে তবে সংক্রমণের হার পাঁচের নিচে নেমে এসেছে। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাওয়া গেছে এমন তথ্য।
ওই কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ৪৩ জন করো’না রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জে’লায় শনাক্ত হন ২৭ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১২ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
৮৭৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৯২ ভাগ। গেল জুন মাসের মধ্যভাগ থেকে সিলেটে ধীরে ধীরে করো’নার সংক্রমণ বাড়তে থাকে। জুলাই ও আগস্ট মাসেও সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। তবে সেপ্টেম্বরে সংক্রমণের হার কমছেই।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে মা’রা গেছেন ৫ জন। ওসমানী হাসপাতা’লে ২ জনসহ সবাই সিলেট জে’লাতেই মা’রা গেছেন।
বিভাগে মৃ’তের সংখ্যা এখন ১১৩৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১১৫ জন করো’না রোগী সিলেটের বিভিন্ন হাসপাতা’লে চিকিৎসা নিচ্ছেন।