সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা উপজে’লার কা’মালবাজার থেকে বিপুল পরিমাণ ভা’রতীয় নাসির বিড়ি উ’দ্ধার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পু’লিশ (ডিবি)। এ সময় একটি পিকআপভ্যানও জ’ব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পু’লিশ জানায়, বৃহস্পতিবার সকালের দিকে পু’লিশ পরিদর্শক মো. শাহিন মিয়ার নেতৃত্বে মহানগর ডিবির একটি দল অ’ভিযান চালিয়ে কা’মালবাজারের নভাগ গ্রামের হাজী আরব আলীর বাড়ির সামনে থেকে এসব ভা’রতীয় বিড়ি উ’দ্ধার করে। উ’দ্ধারকৃত এসব বিড়ির মূল্য আনুমানিক ১ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক অনুসন্ধান শেষে পু’লিশ জানায়, অ’জ্ঞাতনামা চো’রাকারবারীরা সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অন্যান্য চো’রাকারবারীদের সহায়তায় ওই বিড়িগুলো বিক্রির জন্য সিলেটে নিয়ে আসে।

এদিকে ডিবি পু’লিশের অ’ভিযানের বিষয়টি আঁচ করতে পেরে গাড়িতে থাকা অ’জ্ঞাতনামা দুই চো’রাকারবারী পালিয়ে যায়। তাদের গ্রে’প্তারে বিভিন্ন স্থানে অ’ভিযান অব্যাহত আছে। অ’জ্ঞাতনামা চো’রাকারবারীদের বি’রুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মা’মলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পু’লিশের অ’তিরিক্ত উপ-পু’লিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: