![]()

গত ২৪ ঘন্টায় সিলেটে করো’নায় আরো ৮ জনের মৃ’ত্যু হয়েছে। সবমিলিয়ে বিভাগে মৃ’তের সংখ্যা এখন ৮৭৩। এছাড়া নতুন করে করো’না রোগী শনাক্ত হয়েছেন ৫৩১ জন। তাদের নিয়ে শনাক্তে সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানায়। মৃ’ত্যু ও শনাক্ত গতকালের চেয়ে কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে মা’রা গেছেন ৮ জন। এর মধ্যে সিলেট জে’লায় ৬ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জে ১ জন করে মা’রা গেছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৫৩১ জন করো’না রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতা’লে ৬৩ জনসহ সিলেট জে’লায় ৩৯০ জন শনাক্ত হন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ৬০ জন ও হবিগঞ্জের ২৭ জন রয়েছেন।
১৬৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ ভাগ।