![]()


সিলেটে রুমা বেগম নামে এক গৃহবধূর র’হস্যজনক মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জে’লার সদর উপজে’লার পুরান কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত গৃহবধূ রুমা বেগম ওই গ্রামের সাব্বির আহম’দের স্ত্রী’। সাব্বির হেলথ ইন্সপেক্টর হিসেবে কর্ম’রত রয়েছেন। মা’রা যাওয়া রুমা বেগম একই গ্রামের জয়নুল আবেদিনের মে’য়ে।
এ ঘটনায় নি’হতের স্বামী সাব্বির আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পু’লিশ। তাছাড়া এ ঘটনায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সাড়ে চার বছর আগে আপন মামাতো বোন রুমা বেগমকে বিয়ে করেন সাব্বির আহম’দ। তাদের ঘরে একটি ছে’লে সন্তান রয়েছে। মঙ্গলবার রাত ১২ টায় ঘরের ফ্যানের সঙ্গে ফাঁ’স লাগা অবস্থায় রুমাকে দেখেন সাব্বিরের পরিবার। এরপর তাকে উ’দ্ধার করে হাসপাতা’লে নেওয়া হলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পু’লিশের জালালাবাদ থা’নার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, গৃহবধূর আত্মহ’ত্যার ঘটনায় তার স্বামী সাব্বিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নি’হত রুমা সাব্বিরের মামাতো বোন। তাই ভিকটিমের বাবা তার জিম্মায় সাব্বিরকে নিয়ে যান। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মা’মলা না করায় এ ঘটনায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা দায়ের করা হয়েছে।