সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে কিশোরী ধর্ষণ: অভিযুক্ত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।

শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগকর্মী নিজু সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দের অনুসারী বলে জানা গেছে।

এর আগে শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু। নির্যাতিতা কিশোরী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।

নিজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি সামিউল আলম।

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: